জামালপুরে সরিষাবাড়ীতে এম এ সাত্তার মেমোরিয়াল কলেজের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়ায় অবস্থিত এম এ সাত্তার মেমোরিয়াল কলেজের হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবদুস ছামাদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামিম এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলেজ পরিচালনা কমিটির সভাপতি প্রকৌশলী শওকত আলী, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সাবেক পরিচালক হুমায়ুন কবির তালুকদার, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের জেলা নির্বাহী প্রকৌশলী জয়িতা অধিকারী, উপজেলা বিএনপির সহ-সভাপতি চান মিয়া চানু, পোগলদীঘা ইউনিয়ন বিএনপির সভাপতি মামুন অর রশীদ ফকির, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রঞ্জু, উপজেলা কৃষকদলের আহ্বায়ক আব্দুল মজিদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
আলোচনা সভা শেষে কলেজ ক্যাম্পাসে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।