ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমির সভাপতি ও মুক্তিযুদ্ধের গবেষক কবি জয়দুল হোসেন রচিত “ পাখপাখালির মিলনমেলা” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমি ও আদিল প্রকাশনির যৌথ আয়োজনে এই প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়।
প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি।
ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজনের সভাপতিত্বে ও নুসরাত জাহান বুশরার পরিচালনায় অনুষ্ঠিত প্রকাশনা উৎসবে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজে উপাধ্যক্ষ মোঃ মিজানুর রহমান শিশির, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ বাহারুল ইসলাম মোল্লা, বাংলাদেশ গ্রæপ থিয়েটার ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আক্তারুজ্জামান, ব্রাহ্মণবাড়িয়া পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম খান সাদাত।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আরজু, কবি আল-মাহমুদ স্মৃতি পরিষদ ও গবেষণা কেন্দ্রের উপদেষ্টা এইচ.এম. আবুল বাশার, তরী, বাংলাদেশের আহ্বায়ক শামীম আহম্মেদ, বিশিষ্ট নারী নেত্রী ফজিলাতুন্নাহার, বিশিষ্ট সঙ্গীত শিল্পী হৃদয় কামাল, রম্য লেখক পরিমল ভৌমিক প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন বইটির প্রকাশক গাজী তানভীর আহমেদ।
প্রকাশনা উৎসবে বক্তারা কবি জয়দুল হোসেন রচিত পাখপাখালির মিলিয়নমেলা গ্রন্থের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে বলেন, লেখক কবিতার মাধ্যমে পাখীদের জীবন কাহিনি তুলে এনেছেন বইটিতে।
বক্তারা বলেন, কবি জয়দুল হোসেন শুধু ব্রাহ্মণবাড়িয়ার সম্পদ নয়, তিনি দেশের সম্পদ। তিনি অর্ধশত বই রচনা করে বাংলা সাহিত্যের ভান্ডারকে সমৃদ্ধ করেছেন। তিনি যদি ঢাকায় বসবাস করতেন তাহলে তিনি জাতীয় কবির স্বীকৃতি পেতেন। বক্তারা কবি জয়দুল হোসেনকে রাষ্ট্রীয়ভাবে পুরষ্কার দেয়ার দাবি জানান। বক্তারা বলেন, কবি জয়দুল হোসেন জেলা শহরে থাকায় সারাজীবন সকলের আড়ালেই থেকে গেলেন।
প্রকাশনা উৎসবে নিজের অনুভ‚তি ব্যক্ত করেন বইটির লেখক কবি জয়দুল হোসেন। তিনি বইটির প্রকাশনা উৎসব করার জন্য সাহিত্য একাডেমীসহ সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানের শুরুতেই সাহিত্য একাডেমির সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন অতিথিদের ফুল দিয়ে বরন করেন।
