ইসলামী আন্দোলন বাংলাদেশ’র আমীর ও পীর চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন বৃক্ষরোপনের মতো জনকল্যাণমূলক কাজ অব্যাহত রাখতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপনের ভূমিকা অপরিসীম।

তিনি গত বুধবার রাতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, ব্রাহ্মণবাড়িয়া জেলার আয়োজনে শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে অনুষ্ঠিত ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির শেষে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে বৃক্ষরোপনকালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। এ সময় তিনি ভাষা চত্বরে একটি নিম গাছের চারা রোপন করেন।

এ সময় উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সভাপতি হাফেজ মাওলানা শাহ্ মোহাম্মদুল্লাহ, সাধারণ সম্পাদক মাওলানা আল আমিন হোসাইনী, সাংগঠনিক সম্পাদক মাওলানা খালেদ সাইফুল্লাহ, দাওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদক মুফতি রায়হান উদ্দীন রব্বানী, ইসলামী শ্রমিক আন্দোলন ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সাধারণ সম্পাদক মহব্বত আল এহসান ও ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সভাপতি সৈয়দ তাহসিন আহমদ প্রমুখ।