ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে।
সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শাহীনা নাছরীন।
উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান শাকিলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন নাসিরনগর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ রমজান আলী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহিমুল আরেফিন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা অদিতি সাহা, উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডাঃ সামিউল বাছির, নাসিরনগর থানার এস.আই কৃষ্ণলাল ঘোষ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জীবন চন্দ্র ভট্টাচার্য্য, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইসহাক মিয়া, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মরিয়ম বেগম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবদুল কাদির, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে.এম. বসির উদ্দিন তুহিন, ইউপি চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহীন, মোহাম্মদ জিতু মিয়া, মোহাম্মদ সফিকুল ইসলাম, ফারুকুজ্জামান ফারুক, রুবেল মিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান রুহুল আমীন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ ফয়সাল মুর্শেদ, উপজেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি মাওলানা রমজান আলী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সবুজ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক আকতার হোসেন ভূইঁয়া প্রমুখ।
সভায় বক্তারা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণের পাশাপাশি গ্রাম আদালত সক্রিয়করন, মাদক-জুয়া, চুরি,ডাকাতি, বাল্যবিবাহ, যৌতুক,নারী-নির্যাতনসহ জুন মাসের অপরাধ পরিসংখ্যান পর্যালোচনা করা হয় এবং আইনশৃঙ্খলা বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে গুরুত্বারোপ ও সিদ্ধান্ত গৃহীত হয়।
