বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় দক্ষিণ গফরগাঁও উপজেলা ছাত্রদলের উদ্যোগে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ জুলাই ২০২৬) বিকেলে কান্দিপাড়া বিএনপির আঞ্চলিক কার্যালয়ে আয়োজিত এ কর্মসূচি মাননীয় সংসদ সদস্য জনাব আক্তারুজ্জামান বাচ্চুর নির্দেশনায় অনুষ্ঠিত হয়।

দোয়া ও মিলাদ মাহফিলে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং আহতদের দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে মহান আল্লাহ তায়ালার দরবারে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ, জাতি, গণতন্ত্র এবং শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়।

এ সময় দক্ষিণ গফরগাঁও উপজেলা ছাত্রদলের নেতাকর্মীদের পাশাপাশি বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মসূচির শেষে উপস্থিত সকলের অংশগ্রহণে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।