ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ভলাকুট ক্ষেত্রনাথ বিশ্বাস উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী,স্কুলের শিক্ষক ও অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার সকালে ভলাকুট ক্ষেত্রনাথ বিশ্বাস উচ্চ বিদ্যালয় অডিটরিয়ামে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া-১- নাসিরনগর আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি এম.এ. হান্নান।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে ও সহকারি শিক্ষক খান মোঃ জহিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আরিফুল ইসলাম।

বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে.এম.বশির উদ্দিন তুহিন, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, ভলাকুট ইউপির সাবেক চেয়ারম্যান হাজী মোঃ বরকত উল্লাহ, চাতলপাড় ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আমিনুল হক তালুকদার, সাংবাদিক সোহরাব শান্ত, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আলী আজম চৌধুরী, নাসিরনগর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ আবু সারোয়ার ও শিক্ষার্থী সাউদা ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক কাজী মোঃ আতাউর রহমান গিলমান।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এম.এ. হান্নান এমপি বলেন, প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে এখন আর গতানুগতিক শিক্ষা কোন কাজেই আসবে না। আমাদের প্রয়োজন মানসম্মত শিক্ষা বা যুগোপযোগী শিক্ষা। এই যুগোপযোগী শিক্ষা নিশ্চিত করতে শুধু শিক্ষকরা একা কাজ করলে হবে না। এটা একটি সম্মলিত কার্যক্রম। শিক্ষক, শিক্ষার্থী আর অভিভাবক সকলের সম্মিলিত প্রয়াসের মাধ্যমেই মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে।

মতবিনিময় সভায় বিদ্যালয়ের শিক্ষার্থী, স্কুলের শিক্ষক, অভিভাবক ও স্কুলের প্রাক্তন শিক্ষার্থী ও বিএনপির দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।