ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুলিশের বিশেষ অভিযানে হত্যা, দস্যুতা ও পেশাদার ডাকাতসহ ৫ আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত মঙ্গলবার রাতে তাদেরকে উপজেলার বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের মনিরবাগের মাসুক মিয়া-(৪৫) উপজেলা সদরের কুট্টাপাড়ার সুজন খন্দকার-(৩৮), উপজেলার বাদে অরুয়াইল গ্রামের অভিদাস রনি- (৩২), উপজেলার পানিশ্বর ইউনিয়নের শাখাইতি গ্রামের সালমান-(২২) ও উপজেলার ধরন্তি এলাকার রাকিব প্রকাশ অপু মিয়া-(২৭)।

বুধবার দুপুরে গণমাধ্যম কর্মীদের কাছে সরাইল থানা থেকে প্রেরিত প্রেসবিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা গেছে।