ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নৌপথে দুর্বৃত্তদের হাতে আলী আহমদ নামে এক জেলে নিহত হয়েছেন। গত শুক্রবার রাতে উপজেলার চর-ইসলামপুর এলাকার একটি বিলে এই ঘটনা ঘটে।
নিহত আলী আহমদ উপজেলার চর-ইসলামপুর গ্রামের বাসিন্দা। তিনি পেশায় জেলে ছিলেন।
নিহত আলী আহমদের স্বজনদের অভিযোগ, গত কয়েকদিন ধরে একদল দুর্বৃত্ত রাতের আঁধারে নৌপথে চলাচল করছিল। গত বৃহস্পতিবার রাতে তাদের পরিচয় জানতে চয়ে আশপাশের অন্য জেলেদের ডাক দেন আলী আহমদ।
এ সময় ডাকাতেরা সেখান থেকে চলে যায়। পরে শুক্রবার রাতে ওই দলটি আবারো এলাকায় আসে। এ সময় আলী আহমদ ও তার ছেলে নদীতে মাছ ধরছিলেন। অভিযোগ রয়েছে, দুর্বৃত্তরা প্রথমে এসেই তার ছেলেকে বেঁধে মারধোর করে। পরে আলী আহমদের মাথায় আঘাত করে তাকে পানিতে ফেলে দেয়। এতে আলী আহমদের মৃত্যু হয়।
এ ব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ জানান, শুক্রবার দুপুরে বিলের পানিতে একটি লাশ ভাসতে দেখে এলাকাবাসী খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য তার লাশ ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
কারা এই ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় জড়িতদের দ্রæত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
