হালুয়াঘাট আমদানি ও রপ্তানিকারক গ্রুপের নবনির্বাচিত কার্য-নির্বাহী পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার রাতে সমিতির নিজস্ব কার্যালয় হোটেল ইমেক্স ইন্টারন্যাশনালে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোঃ আশরাফুল ইসলাম।
এর আগে ২৫-৬-২০২৬ ইং অনুষ্ঠিত নির্বাচন কমিশন সভায় কোনো প্রকার আপত্তি না থাকায় এবং কোনো প্রার্থী মনোনয়ন পত্র প্রত্যাহার না করায় সংগঠনের গঠনতন্ত্রের ৪৯(ক) ধারা মোতাবেক ১৭টি পদে ১৭ জনকে বৈধ প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে নির্বাচিত ঘোষণা করা হয়।
নবনির্বাচিত কমিটিতে শপথ নিয়েছেন সভাপতি বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ-সভাপতি মোঃ জয়নাল আবেদীন ও চন্দন কুমার ঘোষ, মহাসচিব অধ্যাপক অশোক কুমার সরকার, যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার আ.স.ম খালিদ ইকবাল নিটোল ও স্টিফেন স্টেনশন রন্দ্রি,অর্থ সচিব মোঃ শাহিদুল ইসলাম,সমাজ কল্যাণ সচিব হাজী মোঃ আজিজুল ইসলাম, তথ্য, প্রচার ও প্রকাশনা সচিব রাজীব কুমার দত্ত, শ্রম বিষয়ক সচিব হাজী মোঃ কামরুজ্জামান দুলাল, সাংস্কৃতিক সচিব মোঃ সামছুল আলম সামস্ ও ক্রীড়া সচিব মোঃ আসাদুজ্জামান, কার্য-নির্বাহী সদস্য অধ্যাপক এমদাদুল ইসলাম, মোঃ আলিমুল ইসলাম, মোঃ আব্দুল বারী, মোঃ সাখাওয়াত হোসেন মল্লিক, অপু সরকার।
শপথ গ্রহণ অনুষ্ঠানে নির্বাচন কমিশনার অধ্যাপক অপূর্ব ম্রং ও অধ্যাপক শেখ খালেদুজ্জামান আউলিয়াসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপস্থিত সকলে নতুন কমিটিকে অভিনন্দন জানান এবং আশা প্রকাশ করেন যে, এই কমিটি আমদানি ও রপ্তানিকারক গ্রুপের সার্বিক উন্নয়নে ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
