জামালপুরের ইসলামপুর নাশকতা, বিস্ফোরক দ্রব্য এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসংক্রান্ত মামলায় যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের পাঁচ নেতা আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত একজনকে জামিন দেন এবং চারজনের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মঙ্গলবার (৭ এপ্রিল) জামালপুরের সংশ্লিষ্ট আদালতে হাজিরা শেষে বিচারক ইসলামপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. মোহন মিয়া, সাবেক স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ডিজে বাবু, করেজ ছাত্রলীগের সাবেক সভাপতি উজ্জ্বল মিয়া,পার্থশী ইউনিয়নের ওয়ার্ড যুবলীগের সভাপতি সোহেল মেম্বার কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় আসামিরা আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। এ সময় ছাত্রলীগ সদস্য আরমান হোসেনকে জামিন দেন বিজ্ঞ আদালত।

লিয়াকত হোসাইন লায়ন