ব্রাহ্মণবাড়িয়া কসবা পৌর এলাকায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত শাহাদাত হোসেন তুষার-(১৪) নামে এক কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

শুক্রবার সকালে পৌর এলাকার কল্যাণ সাগরের পূর্ব পাড় এলাকায় এই ঘটনা ঘটে। দুপুরে অভিযুক্ত শাহাদাত হোসেন তুষারকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত শাহাদাত হোসেন তুষার ময়মনসিংহ জেলার নান্দাইল পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাটুলিপাড়ার মজনু মিয়ার ছেলে। সে কসবা পৌর এলাকার কল্যাণ সাগরের পূর্ব পাড় এলাকায় অস্থায়ী বাসিন্দা হিসেবে বসবাস করছিল।

পুলিশ জানায়, শুক্রবার সকালে বৃষ্টি চলাকালীন সময়ে ভুক্তভোগী শিশুটি দোকান থেকে খাবার কিনতে বের হয়। এ সময় অভিযুক্ত তুষার শিশুটিকে প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে বাড়ির অদূরে একটি গাছতলায় নিয়ে যায় এবং সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে শিশুটির মা তাকে রক্তাক্ত ও ক্রন্দনরত অবস্থায় দেখতে পান। মায়ের সন্দেহের প্রেক্ষিতে শিশুটিকে জিজ্ঞাসাবাদ করা হলে সে ঘটনার বিস্তারিত প্রকাশ করে।

বিষয়টি জানাজানি হলে স্থানীয় এলাকাবাসী অভিযুক্ত তুষারকে ধরে গণপিটুনি দেয়। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ‘৯৯৯’-এ কল পেয়ে কসবা থানা পুলিশ দ্রæত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করে।

এ ব্যাপারে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ জানান, “৯৯৯ নম্বর থেকে তথ্য পেয়ে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করেছি। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।